স্টাফ রিপোর্টার : জেলা জজ আদালতের প্রবীণ আইনজীবি মোসাদ্দেক হোসেন বাবলু বৃহস্পতিবার রাত দশটায় এনায়েতপুর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহ……রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর জেনে আইনজীবিবৃন্দ, এলাকাবাসীসহ পরিচিতজনেরা ছুটে যান তার কাচারীপাড়াস্থ বাড়িতে। গতকাল বাদ জুম্মা জিসিআই স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে শরিক হন অসংখ্য মানুষ। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। এদিকে তার মৃত্যুতে জেলা আইনজীবি সমিতির সভাপতি দেওয়ান মজনুল হক ও সাধারন সম্পাদক আব্দুল আহাদ বাবু গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
