স্টাফ রিপোর্টার : শহরের রাধানগর নারায়রপুরের বাসিন্দা মরহুম আবু তাহের আনছারীর স্ত্রী হোসনে আরা বেগম শেফালী বার্ধক্যজনিত অসুস্থতায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি ৩ ছেলে, ৫ মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্য অভিনেতা অ্যাড. আব্দুল হান্নান শেলীর মা এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের শ^াশুরি। অত্যন্ত সদালাপী ও পরহেজগার হোসনে আরা বেগম শেফালীর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে নারায়নপুরের বাসিন্দাদের ও তার পরিচিতজনদের মাঝে। গতকাল বাদ জুম্মা ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। এদিকে তার মৃত্যুতে সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, স্কয়ার ফুড অ্যান্ড বেফারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস, জেলা আইনজীবি সমিতির সভাপতি দেওয়ান মজনুল হক, সাধারন সম্পাদক আব্দুল আহাদ বাবু, আওয়ামী শিল্পী গোষ্ঠীর সভাপতি প্রলয় চাকী, গণশিল্পী সংস্থার সাবেক সাধারন সম্পাদক মোশফেকা জাহান কনিকা, আফা ইনষ্টিটিউটের সাধারন সম্পাদক আশরাফ হোসেন রবি, থিয়েটার ৭৭ এর সভাপতি মোকারম হোসেন ও সাধারন সম্পাদক আবুল কাশেম, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সাবেক সহ সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সহ সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, বনমালী শিল্পকলা কেন্দ্রের সকলের পক্ষে সাধারন সম্পাদক ড. মোহাম্মদ হাবিবুল্লাহ, দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ও পাবনা প্রেসক্লাবের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ছিফাত রহমান সনম, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি ফরিদুল ইসলাম খোকন ও সাধারন সম্পাদক দেওয়ান মাযহার মুনু, এ্যাটিউন ব্যান্ডের পরিচালক মাহবুবুল আলম লিটন, গণশিল্পীর সাবেক সম্পাদক বিপ্লব ভৌমিক প্রমূখ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
