পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২৪ এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে গতকাল কর্মকর্তাদের জন্য ‘শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা’ দুটি ব্যাচে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি সকাল দশটায় উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন এবং অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ডফজলুল হক। কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি আব্দুর রাজ্জাক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. নূর আলম ও আসফাকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, শুদ্ধাচার হলো শৃঙ্খলা-নিয়মানুবর্তিতা। প্রত্যেকের মধ্যে শৃঙ্খলাবোধ থাকতে হবে। আমাদের প্রতিনিয়ত শুদ্ধাচার পালন করতে হয়। প্রত্যেক ব্যক্তির যার যার জায়গা থেকে দায়িত্ব ও কর্তব্যবোধ পালন করে বিশ^বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজের দায়িত্বকে সঠিকভাবে পালন করতে হবে। আমাদের আচরণ, কথাবার্তা, চাল-চলন, সততা প্রতিটি ক্ষেত্রেই শুদ্ধাচারের পরিচয় বহন করে ভালোকিছু করতে হবে। উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান বলেন, প্রতিটি কাজে আমাদের স্বচ্ছ থাকতে হবে। নীতিবোধকে সমুন্নত রেখে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন ও কর্মক্ষেত্রে তা পরিচালনা করতে হবে। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন বলেন, নিয়ম-কানুনের মধ্য দিয়ে আমাদের কাজগুলো সম্পাদন করতে হবে। আমাদেরকে সময়ের প্রতিও মনোযোগী হতে হবে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল-এর উদ্যোগে দুটি ব্যাচে সকল কর্মকর্তার জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় গ্রন্থাগারের ভার্চুয়াল শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়। (জনসংযোগ দপ্তর,পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
