সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ ঈদের এখনও ১৫/১৬দিন দেরি থাকলেও পাবনার সুজানগর পৌর বাজার কেন্দ্রীয় জামেমসজিদ সংলগ্ন বৌ-বাজারসহ বিভিন্ন বাজারে চলছে জমজমাট ঈদের কেনাকাটা।
পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইমদাদুল হক জানান, সুজানগর উপজেলার বিভিন্ন বাজারের মধ্যে সুজানগর পৌর বাজার কেন্দ্রীয় জামেমসজিদ সংলগ্ন বৌ-বাজার সব চেয়ে ছোট এবং এটি ফুটপাতে অবস্থিত। বাজারটিতে বছরের অধিকাংশ সময় প্রচুর পরিমাণে বেচাকেনা হয়। বিশেষ করে মহিলা ক্রেতারা ওই বাজারে বেশি কেনাকাটা করেন। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শত শত মহিলা ক্রেতারা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই বাজারে কেনাকাটা করতে ভীড় করছেন। বিশেষ করে বৌ-বাজারে প্রচুর পরিমাণে শিশু পোশাক পাওয়া যাওয়ায় মহিলা ক্রেতারা তাদের শিশু-কিশোর ছেলে-মেয়েদের সঙ্গে নিয়ে বাজারটিতে জমজমাটভাবে কেনাকাটা করছেন। তবে বৌ-বাজার ফুটপাতের দোকান হলেও সেখানে জামা-কাপড়ের দাম বেশ চড়া বলে ভুক্তভোগী ক্রেতাদের অভিযোগ। উপজেলার মানিকদীর গ্রামের রাবেয়া খাতুন বলেন অন্যান্য মার্কেটে শিশু-কিশোরদের যে সকল শার্ট ও ফ্রগ ৫/৬‘শ টাকায় পাওয়া যায়, বৌ- বাজারে ঠিক একই মানের শার্ট ও ফ্রগ ৭/৮‘শ টাকা দামে কিনতে হয়। এ ব্যাপারে দোকানিরা বলেন অন্যান্য দ্রব্য মূল্যের ন্যায় পোশাকের দামও আগের চেয়ে অনেক বেড়ে গেছে। সেকারণে বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় নাই।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
