এফএনএস বিনোদন: নব্বই দশক থেকে চুটিয়ে কাজ করেছেন হিন্দি ছবিতে। অভিনেত্রী হিসাবে তিনি যে বহুমুখী প্রতিভার অধিকারিণী তিনি- তার প্রমাণ রেখেছেন বিভিন্ন ঘরানার ছবিতে। কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীনই যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রানি। ২০১৪ সালে আদিত্যকে বিয়ে করার পর থেকেই কমিয়ে ফেলেন কাজের সংখ্যা। বছরে একটা, কখনও আবার তিন বছরে একটা ছবি করেছেন। তবে সম্প্রতি আবার পুরনো ছন্দে ফিরেছেন রানি। একসময় যশরাজ ফিল্মস ছাড়া কাজ করতেন না। এখন সেই নিয়ম ভেঙেছেন নিজেই। প্রায় দশ বছরের দাম্পত্য জীবন তার ও আদিত্য চোপড়ার। কিন্তু কখনোই নিজের বিয়ে বা ব্যক্তিগত জীবন নিয়ে সে ভাবে মুখ খোলেননি রানি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে যশরাজের কর্ণধার আদিত্যকে বিয়ে করার নেপথ্যের কারণ জানালেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনকে সব সময় ক্যামেরার বাইরেই রেখেছেন রানি ও আদিত্য। মেয়ে আদিরাকেও সে ভাবেই বড় করেছেন তারা। খানিকটা লোকচক্ষুর আড়ালেই ইতালিতে গিয়ে বিয়ে করেন তারা। পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের কাছে যখন কনেদের ভিড় শুরু হয়নি, তখন তার তৈরি পোশাক পরে বিয়ে করেছিলেন রানি। কিন্তু, তার বিয়ের ছবি এখনো অধরা অনুরাগীদের কাছে। সে ছবি কি কোনো দিন দেখতে পাবেন অনুরাগীরা? হাসিমুখে রানির উত্তর, ‘হয়তো কোনো দিন…কী জানি!’ তবে এত বছর পর স্বামী আদিত্য চোপড়াকে নিয়ে রানি বলেন, ‘ও খুব ভালো মানুষ। যেটা আমি আদির মধ্যে দেখি—ও যেমন দুর্দান্ত মানুষ, তেমনই ভালো ওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা।’ রানি আরও বলেন, ‘আদি খুব স্বচ্ছ মানুষ। ওর নীতিবোধ অসম্ভব সজাগ। যদি এই ইন্ডাস্ট্রির কাউকে আমায় বিয়ে করতেই হতো, তাহলে আদি ছাড়া অন্য কেউ নয়।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
