স্টাফ রিপোর্টার : ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, পাবনা র্যাবের একটি চৌকষ আভিযানিক দল স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে গতকাল দুপুরে অভিযান চালায় জেলার সাঁথিয়া থানার ধুলাউড়ি ইউনিয়নের বিলসলঙ্গী এলাকায়। সেখানে থেকে উক্ত গাঁজাসহ গ্রেফতার করা হয় আতাইকুলা থানার গয়েশবাড়ি নতুন পাড়ার মোহাই ফকিরের ছেলে সাদ্দাম হোসেন (৩৯) কে। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
