স্টাফ রিপোর্টার : প্রবীণ সাংবাদিক আশরাফুল আলম চৌধুরী (এ.এ.চৌধুরী) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে….রাজেউন)। বৃহস্পতিবার রাত পৌনে এগারোটায় বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি দক্ষিন রাঘবপুরস্থ শায়েস্তা খাঁ রোডের বাসভবনে মৃত্যবরন করেন তিনি। তিনি শালগাড়িয়াস্থ পুরাতন বিআরটিসি গ্যারেজ এলাকার বাসিন্দা ব্যবসায়ী মরহুম মোশারফ আলম চৌধুরীর ছেলে। তার বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি এক সময়ে দৈনিক ইত্তেসালসহ বিভিন্ন কাগজে লিখতেন। অত্যন্ত সদালাপী, ঠান্ডা প্রকৃতির এ. এ. চৌধুরীর মৃত্যুতে শোকের ছ্য়াা নেমে আসে শায়েস্তা খাঁ রোডের বাসিন্দাদের মাঝে। তিনি ২ ছেলে, নাতি নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার ছেলেরা হলেন সাংবাদিক নূর আলম চৌধুরী জুয়েল ও অলিউল আলম চৌধুরী শুভেচ্ছা। শুক্রবার বাদ জুম্মা শায়েস্তা খাঁ রোড জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
