স্টাফ রিপোর্টার : শাহজাদপুরের দুলাল মল্লিক হত্যাকান্ডের ঘটনায় ২ পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিন্য়াক মারুফ হোসেন বিপিএম, পিপিএম, এর দিক নির্দেশনায় শুক্রবার বিকালে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, সদর কোম্পানির অভিযানে ‘ঢাকা জেলার পল্লবী থানাধীন আলবদীরটেক পশ্চিমপাড়া এবং সাভার থানাধীন বাইপাইল বাসষ্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এই হত্যাকান্ডের ঘটনার এজাহারনামীয় ২ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো শাহজাদপুরের পূর্ব চর কৈজুরী গ্রামের মৃত মকছেদ শেখের ছেলে রহিম শেখ (৫৫) ও রহিম শেখের ছেলে রাশেদুল হাসান (২৩)। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত আসামিদ্বয়সহ আরও অন্যান্য আসামিগণের সাথে বাদী হোসেন মল্লিক এর পরিবারের সাথে পারিবারিক এবং জমি সংক্রান্ত কলহ ছিল। সেই শত্রুতার জেরে গত ০২ মার্চ ২০২৪ খ্রি. তারিখে আসামিদ্বয়সহ আরও অন্যান্য আসামিগণ পূর্বপরিকল্পিতভাবে হোসেন মল্লিক এর পিতা মৃত দুলাল মল্লিককে তার জমি থেকে বাড়ি ফেরার পথে ধারালো হাসুয়া, বাঁশের লাঠি, লোহার রড, সাবল প্রভৃতি দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করে। ভিকটিমের চিৎকারে প্রতিবেশীরা ভিকটিমকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম দুলাল মল্লিককে মৃত ঘোষণা করে। পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
