আটঘরিয়া প্রতিনিধি : জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বেধরক মারপিটে পত্রিকা বিক্রেতা মিন্টুসহ ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনকে গুরুত্ব অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার বিবরণে জানা গেছে, সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ভজেন্দ্রপুর গ্রামের মসলেম উদ্দিন ছেলে পত্রিকা বিক্রেতা মিন্টুর চাচাতো ভাই আব্দুল মতিনের সাথে একই গ্রামের আবুল কাশেমের ছেলে আফাজ গং এর সাথে দীর্ঘ দিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। গ্রাম্য সালিশি বৈঠকে চাচাতো ভাই মতিনের পক্ষে পত্রিকা বিক্রেতা মিন্টু কথা বলায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ কাশেম, আফাজ, আব্দুল্লাহ ও শান্তসহ ৮ থেকে ১০ জন লাঠিশোটা, জি আই পাইপ, হাসুয়া সহ ধারালো অস্ত্র নিয়ে শনিবার দুপুরে মিন্টু, নাজমুল, শামীমকে বেধরক মারপিট পিট করে মারাত্মকভাবে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিবার লোকজন মুর্মুষ অবস্থায় আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুত্বর আহতরা হলো মিন্টু, নাজমুল, শামীম। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
