আটঘরিয়া প্রতিনিধি : উপজেলার মিয়াপাড়া গ্রামে গাছকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারীসহ ২ জন আহত হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় ফরিদা খাতুনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ফরিদা খাতুনের স্বামী আলীমুদ্দিন বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, গত বৃহস্পতিবার (দুপুরে উপজেলার চাঁদভা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আহম্মদ আলী শেখ এর ছেলে আলীমুদ্দিন তার নিজস্ব জমির উপর বড়ই ও মেহগনি গাছ রোপন করে। তিনি জানান, এদিন দুপুরে প্রতিবেশী মুর্শিদা, নুর জাহান, তাজউদ্দীন, শিহাব গং জোরপূর্বক আমার মালিকানাধীন জমির উপর রোপনকৃত মুল্যবান মেহগনি গাছ কাটতে থাকে। এসময় আমার স্ত্রী ফরিদা খাতুন তাদেরকে নিষেধ বা বাঁধা দিলে তারা ঘিরে ধরে এলাোপাথারী ভাবে বেধরক মারপিট করে ফোলা জখম এবং মাথায় প্রচন্ড আঘাত করে। এতে আমার স্ত্রী ফরিদা খাতুনের আত্নচিৎকারে তাদের হাতে থাকা কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় লক্ষ্য করে আঘাত করে মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে নুর জাহান আমার স্ত্রীকে গলায় শাড়ি পেচিয়ে শ^াসরোধে হত্যার চেষ্টা করে। আমি খবর পেয়ে আমার স্ত্রী ফরিদা খাতুনকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য ভর্তি করা হয়। এ বিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাদিউল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইননাগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
