সুজানগর প্রতিনিধি: পাবনার সুজানগরের বিভিন্ন নৌ-পথে খেয়া নৌকায় মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এতে যাত্রীরা দিশেহারা হয়ে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া এবং সাতবাড়ীয়া-হাবাসপুর পদ্মা নৌ-পথ রয়েছে। ওই দু’টি নৌ-পথের খেয়া নৌকার মাঝিরা যাত্রীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করছেন। উপজেলার উলাট গ্রামের ভুক্তভোগী যাত্রী আলতাফ হোসেন বলেন উপজেলার নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া এবং সাতবাড়ীয়া-হাবাসপুর খেয়া ঘাটের দূরত্ব মাত্র ৭/৮ কিলোমিটার। আগে ওই নৌ-পথে যাত্রীপ্রতি ভাড়া নেওয়া হতো ৩০ থেকে ৪০টাকা। কিন্তু বর্তমানে ভাড়া বৃদ্ধি করে ৬০ থেকে ৭০টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। উপজেলার ভাটপাড়া গ্রামের ভুক্তভোগী যাত্রী রফিকুল ইসলাম বলেন আগে সড়ক পথের চেয়ে নৌ-পথের ভাড়া অনেক কম নেওয়া হতো। কিন্তু বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগে সড়ক পথের চেয়ে নৌ-পথেই বেশি ভাড়া নেওয়া হচ্ছে। বিশেষ করে সড়ক পথে বিভিন্ন ধরনের বিকল্প যানবাহনের ব্যবস্থা থাকলেও নৌ-পথে তা নেই। আর সেই সুযোগে খেয়া নৌকার মাঝিরা যাত্রীদের জিম্মি করে মাত্র ৭/৮কিলোমিটার নৌ-পথে ৩০ থেকে ৭০টাকা ভাড়া আদায় করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার বলেন খোঁজ-খবর নিয়ে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
