স্টাফ রিপোর্টার : ৫ কেজি ওজনের গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সদর থানার দোগাছী ইউনিয়নের আশুতোষপুর গ্রামের নুরুল মন্ডলের ছেলে বাদশা মন্ডলের বাড়িতে অভিযান পরিচালনা করেন তারা। সেখানে গিয়ে অভিযানিক দল দেখতে পান যে, তার বসতবাড়ীর পশ্চিম পাশের জমিতে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা চাষ করে বিক্রির পরিকল্পনা গ্রহন করেছে। অভিযানে নেতৃত্ব দেন সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান। অভিযানে বাদশা মন্ডলকে গ্রেফতার করা হয় ও তার জমি থেকে ৫ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
