স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে পাবনায়। এ উপলক্ষে পাবনা বন বিভাগের আয়োজনে বেলা ১১ টায় এক আলোচনা সভা ও বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। “উদ্ভাবনায় বন, সম্ভাবনায় বন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাবনা সহকারি বন সংরক্ষক মোহাম্মদ হোসেন। ফরিদপুর উপজেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম শফিউজ্জামানের সঞ্চালনায় এ আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন শালগাড়িয়া এস.এফ.এন.টি.সি-র ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আব্দুল হামিদ খান। আরও বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুজ্জামান, পাবনা জেলা করাতকল মালিক সমিতির সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন, ঈশ^রদী এস এফ পিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন, পাবনা নার্সারি মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান, ফরেস্ট অফিসের প্রধান সহকারি এনামুল হক মন্ডল, উপকারভোগী সদস্য মার্জিদ সরদার, নার্সারি মালিক কামাল হোসেন, অফিস সহকারি রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বন বিভাগের অফিস স্টাফ রাকিব হোসেন ও পবিত্র গীতা পাঠ করেন অফিস স্টাফ বিত্ত কুমার ঘোষ। আলোচনা সভা শেষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
