সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে পেঁয়াজ চাষীদের প্রিয় উচ্চফলনশীল লালতীর সীডের এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে লালতীর সীড লিমিটেডের উদ্যোগে উপজেলার খয়রান গ্রামে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। স্থানীয় কৃষক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালতীর সীড লিমিটেডের বিভাগীয় ম্যানেজার কৃষিবিদ এসএম হামিদুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আঞ্চলিক ম্যানেজার মোঃ মনিরুজ্জামান, পিডিসি অফিসার মোঃ ফিরোজ আহমেদ ও দুর্গাপুর গ্রামের আদর্শ কৃষক মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন লালতীর সীড লিমিটেডের সুজানগর উপজেলা অফিসার মোঃ সাব্বির আহম্মেদ। বক্তারা লালতীর সীড লিমিটেডের উদ্ভাবিত হাইব্রিডসহ বিভিন্ন উচ্চফলনশীল জাতের পেঁয়াজের বৈশিষ্ট, গুণগতমান এবং আবাদের পদ্ধতি সম্পর্কে আলোকপাত করেন। এ সময় উপস্থিত কৃষকরা এ বছর লালতীর সীড লিমিটেডের উদ্ভাবিত বিভিন্ন জাতের পেঁয়াজ বীজ আবাদ করে বিঘাপ্রতি ৯৫ থেকে ১০০মণ ফলন পেয়েছেন বলে জানান। শেষে অতিথিরা লালতীর সীড লিমিটেডের উদ্ভাবিত বিভিন্ন জাতের পেঁয়াজের ট্রায়াল প্লট পরিদর্শন করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
