স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিশুদের মাঝে ইফতার বিতরণ করেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখা। গতকাল বিকালে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। সংগঠনের জেলা সভাপতি আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকির সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম খান, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, সাংবাদিক রিজভী জয়, সংগঠনের সদস্য শরিফুল হক পলাশ, রেজাউল করিম মুরাদ, ইমরোজ খন্দকার বাপ্পি, আরিফুল ইসলাম মিঠু, জেসমিন আরা, ইমরান শেখসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা জহুরুল ইসলাম।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
