মাসুদ রানা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধরু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আটঘরিয়া পৌরসভা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ অনেকেই। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন থানার ওসি হাদিউল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, কৃষি অফিসার সজীব আল মারুফ, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা জেসমিন আক্তার, প্রানী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, শিক্ষা কর্মকর্তা এসএম শাজাহান আলী প্রমুখ। সভাটি সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ। পরে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন। এসময় উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর ইসলামসহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
