নিজস্ব প্রতিনিধি : পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদয়াপন করা হয়েছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনায় জাতীয় শিশু দিবস পালনের গুরুত্ব তুলে ধরে প্রধান বক্তার বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শিবজিত কুমার নাগ। প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মাহমুদুল হক আলাউদ্দীন জানান বাংলাদেশ শিশু একাডেমি, পাবনা এবং শিল্পকলা একাডেমি পাবনা এর ব্যবস্থাপনায় আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অত্র প্রতিষ্ঠানের ৮ জন শিক্ষার্থী পুরস্কার লাভ করেন। আলোচনা শেষে অধ্যক্ষ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। সরকারীভাবে এবং প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত সকল প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক এবং বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দনসহ ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শিবজিত কুমার নাগ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
