মাসুদ রানা: এক সময়ে শীত নিবারণ কিংবা নবজাতকের জন্য ব্যবহার হতো কাঁথা। এমনকি বালুশের উপরেও ব্যবহার ছিল রঙ–বেরঙের কাঁথার। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কাঁথাগুলো। তবে আবহমান গ্রামবাংলার এই ঐতিহ্যকে এখনো আকঁড়ে ধরে রাখছে নিম্ন আয়ের বধূরা। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় সুঁই–সুতোর বন্ধনে তৈরী করে চলছেন চিরচেনা কাঁথা। শনিবার (৭ জানুয়ারি) বিকেলে রোকনপুর গ্রামের করিম উদ্দিনের বাড়ির উঠানে দেখা যায় কাঁথা সেলাইয়ের দৃশ্য। এসময় দুই গৃহবধূ গাছের ছায়ার নিচে বসে আঙ্গুলের অজস্র খোঁচায় ফুটিয়ে তুলছিলেন কাঁথা। জানা যায়, প্রায় তিন দশক আগে প্রত্যন্ত অঞ্চলে গৃহস্থালীদের পুরনো সুতি কাপড় ও সুঁই–সুতো দিয়ে নারীরা তৈরী করতেন রঙ বেরঙের কাঁথা। বাহারী সুতার তৈরী এসব কাঁথা প্রত্যেকটি বাসা–বাড়িতে নজরকাড়তো এগুলো ছিল মানুষের শীত নিবারণে প্রধান অবম্বন। সেই সাথে নবজাতক ও বালুশের উপরেও ব্যবহার ছিল অন্যতম। এছাড়াও ব্যবহার করা হচ্ছিল বিছানাপত্রেও। বিয়েতেও কাঁথা উপহারের প্রথা ছিল অনেকাটাই। যার ফলে নিম্ন আয়ের অধিকাংশ গৃহবধূরা নিজের পাশাপাশি অন্যের বাড়িতে নানা রঙের কাঁথা সেলাই করে অর্থ উপার্জন করছিলেন। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় বাঙালীর ইতিহাস–ঐতিহ্যে হারিয়ে যাচ্ছে কাঁথাগুলো। এখানে দখল করে নিয়েছে লেপ, কম্বল, চাদর ও তোয়ালে। বর্তমানে কাঁথার ব্যবহার মৃতপ্রায়। তবে উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের কাঁথার ব্যবহার কমে গেলেও কমেনি নিম্ন আয়ের পরিবার গুলোতে। এসব পরিবারের নারীরা এখনো নিপুন হাতের কারুকার্যে তৈরী করে চলছেন রকমারি কাঁথা। গৃহবধূ জাহানারা বেগম বলেন, আমরা গরিব মানুষ। তাই কাঁথার বদলে অন্য কোন বস্ত্রাদি কেনার সামর্থ নেই। এ পরিস্থিতিতে বাড়ির পুরনো সুতি কাপড় দিয়ে এখনো কাঁথা বানিয়ে ব্যবহার করছি। রোজিনা নামের এক প্রবীণ নারী জানান, গ্রাম বাংলার মানুষের চিন্তাভাবনা ও শিল্পবোধ জড়িয়ে রয়েছে কাঁথার সঙ্গে। এই কাঁথাকে জীবন থেকে বাদ দিলে হারিয়ে যাবে গ্রামীণ সংস্কৃতি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
