আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়ায় কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে পিতা-মাতার উপর অভিমানে দুই সন্তানের জননী সিমা (৩০) নামে এক ঘরবধূ গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে স্থানীয় কালামনগর গ্রামে। বিষয়টি মাজপাড়া ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ নিশ্চিত করেছেন। গতকাল ভোর রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করেছে। মৃত ঘরবধূ উপজেলার মাজপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গ্রামের রাশেদুল ইসলামের স্ত্রী। তার পিতার নাম আজগর আলী। আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন জানান, কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে পিতা মাতার উপর অভিমান করে সিমা খাতুন গালায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
