স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-রাজশাহী বিভাগীয় সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জানুয়ারি (শনিবার) সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিশ^বিদ্যালয়স্থ ডীনস্ কমপ্লেক্স-এর সামনে বেলুন উড়িয়ে সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপাচার্য পরিবেশবিদ প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। সম্মেলনের মূল পর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। বাপা রাজশাহী জেলা শাখার সভাপতি জামাত খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. ইলিয়াস হোসেন, এনিমেলসায়েন্স এন্ড ভেটেনারি অনুষদের ডীন প্রফেসর ড. জালাল উদ্দীন সরদার, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, রাজশাহী সামাজিক বন বিভাগের সহকারি বন সংরক্ষক মেহেদীউজ্জামান, রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক কবির হোসেন। মুখ্য আলোচক ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আলমগীর কবির। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাপা’র রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী জিয়াউর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আফজাল হোসেন, বড়াল আন্দোলনের সদস্য সচিব এস.এম.মিজানুর রহমান ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আব্দুল হামিদ খান। উল্লেখ্য, বাপা’র এ বিভাগীয় সম্মেলনে রাজশাহী বিভাগের ৮টি জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
