নিজস্ব প্রতিনিধি : দেশের অন্যতম বৃহৎ অরাজনৈতিক এবং সেবামূলক প্রতিষ্ঠান পাবনার মর্জিনা-লতিফ ট্রাস্ট এর বার্ষিক সাধারন সভা গতকাল শনিবার মনসুরাবাদ আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়। সভায় ২০২৪ সালের জাকাত তহবিল এবং জাকাত বিতরনসহ অন্যান্য সেবাখাত সম্প্রসারণের বিষয়ে আলোচনা এবং সেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা মহাসচিব ও পাবনা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও লতিফ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ^াস । এসময় বক্তব্য দেন আমন্ত্রিত অতিথি ও সাবেক সংসদ সদস্য কেএম আনোয়ারুল ইসলাম, ট্রাষ্ট্রের যুগ্ম মহাসচিব পাবনা সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোশারোফ হোসেন, ট্রাস্টের আজীবন সদস্য আলহাজ্ব রবিউল ইসলাম, আজীবন সদস্য ও আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ইশারত আলী, আমন্ত্রিত অতিথি ও বিশিস্ট সমাজসেবক সাইদল ইসলাম মান্না সরদার, সদর উপজেলার ভাইস চেয়্রাম্যান মো: শাওয়াল বিশ্বাস, আমন্ত্রিত অতিথি চাঁপা বিবি ওয়াকফ এস্টেট জামে মসজিদের মোতাওয়াল্লি ও বিশিস্ট সমাজ সেবক আলহাজ¦ হারুন অর রশিদ খান, আমন্ত্রিত অতিথি স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারন সম্পাদক ডা. জাহেদী হাসান রুমী, ট্রাষ্টের যুগ্ম মহাসচিব ও লতিফ গ্রুপের পরিচালক মাহবুব হোসেন খান বাবলু, ট্রাস্টের আজীবন সদস্য আহমদ রফিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, ট্রাস্টের সদস্য আরিফপুর জেইউএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান, আমন্ত্রিত অতিথি মাওলানা দেলোয়ার হোসেন, আমন্ত্রিত অতিথি কাশমেরীর স্বত্ত্বাধিকারী হাসানুর রহমান রনি, মো. রাশেদুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, মর্জিনা লতিফ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য ও মাসপো গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ বিশ^াস, লতিফ গ্রুপের অন্যতম পরিচালক সাজেদুল বিশ^াস সাজিদ, সাবের বিশ্বাস সোহান, আদনিন বিশ^াস, ট্রাস্টের আজীবন সদস্য মাহি বিশ^াস, আজীবন সদস্য ও করমজা ইউনিয়নের প্রাক্তণ চেয়ারম্যান শামসুর রহমান, ট্রাস্টের সদস্য ড. মিজানুর রহমান মিল্টন, ট্রাস্টের আজীবন সদস্য আলহাজ্ব আব্দুর রহমান, আলহাজ্ব আব্দুর রাজ্জাক, লতিফ গ্রুপের জেনারেল ম্যানেজার অচিন্ত্য কুমার ঘোষ, এজিএম মো. জাহিদ হোসেন, হিসাবরক্ষন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন মর্জিনা-লতিফ ট্রাস্টের সদস্য ও পাবনা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার এবং সমন্বয়ক ছিলেন হাফেজ মাওলানা মো. মনিরুল ইসলাম। সভায় ট্রাস্টের মহাসচিব আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস বলেন, সমাজ উন্নয়ন ও মানবতার সেবায় এই ট্রাস্ট বিরামহীনভাবে কাজ করে যাবে। তিনি ট্রাস্টের আয় বৃদ্ধির জন্য ট্রাস্টের সদস্যসহ বিত্তবানদের প্রতি আহবান জানান । একই সঙ্গে তিনি বলেন, ট্রাস্ট থেকে যেসব দান করা হবে তা যেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান স্বচ্ছতার সাথে ব্যয় করে সেদিকে নজর দিতে হবে। এর আগে মর্জিনা লতিফ ট্রাস্টের চেয়ারম্যান আক্তার বিশ্বাস রিহ্যাব এর সহসভাপতি নির্বাচিত হওয়ায় এবং ট্রাস্টের শুভান্যুধ্যায়ী জেরা কৃষকলীগের সাধারন সম্পাদক তৌফিকুর আলম তৌফিকের সুস্থ্যতা কামনায় মোনাজাত করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
