স্টাফ রিপোর্টার : মানব কল্যাণী খেদমতী প্রতিষ্ঠান সিংগা মানব কল্যাণ ট্রাস্ট্রের উপদেষ্টা পরিষদের সম্মেলন গতকাল সকালে প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় ট্রাস্টের ওয়াক্ফ হিসাবের পরিমান অবহিতকরণ ও সদস্য সংখ্যা বৃদ্ধিকরণ, ট্রাস্টের অধীনে একটি এতিমখানা নির্মাণ, আগামী পবিত্র রমজান মাসে জাকাত ফিতরাসহ সাধারন ফান্ডের তহবিল বৃদ্ধিকরণসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। সকলকে নিজ নিজ পরিসর থেকে মানবিক মূল্যবোধ নিয়ে অসহায়দের খেদমতে নিজেকে শামিল রাখার মাধ্যমে এতিমখানা নির্মাণসহ কল্যাণমূখী কাজ এগিয়ে নেবার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় বলা হয় যে, মানব কল্যাণ ট্রাস্ট সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে চলতে চলতে ২৯ বছর পার করেছে। অসহায়দের খেদমতে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টরা নিজেদের চেষ্টার সবটুকু ঢেলে দিয়েছেন। পাশাপাশি জেলার বিশিষ্টজনদের সার্বিক সহযোগিতার মাধ্যমেই এগিয়ে যাচ্ছে এ প্রতিষ্ঠান। সমাজের এতিমদের কোলে তুলে নিয়ে তাদেরকে পুনর্বাসনের আপ্রাণ চেষ্টা করে যাবে মানব কল্যাণ ট্রাস্ট। আর এই মহৎ কাজে সকলের সার্বিক সহযোগিতা ঐকান্তিকভাবে প্রত্যাশা করা হয় সভায়। ট্রাস্ট্রের চেয়ারম্যান মানবপ্রেমী সাদা মানুষ অধ্যাপক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রাক্তন অধ্যক্ষ একরামুল হক, অধ্যাপক তোরাব আলী, আলহাজ¦ জাহাঙ্গীর হোসেন, আলহাজ¦ রওশন আলম, আব্দুর রউফ, আলহাজ¦ জুলফিকার আলী, আলহাজ¦ আব্দুল মতীন খান, ছিফাত রহমান সনম, আব্দুল হান্নান, সিরাজুল ইসলাম, শরীফ হোসেন সুজন, মাহবুবুল আলম ফারুক প্রমূখ। স্বাগত বক্তব্য দেন মানব কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ড. মো. আলমগীর হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ট্রাস্টের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রশিদ ও সহায়তাকারী ছিলেন সহকারী প্রধান শিক্ষক ক্বারী মাওলানা আব্দুল মালেক। সম্মেলনে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
