মাসুদ রানা : আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড এর উপনির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ৩ জন অংশ নেন। এদের মধ্যে লুৎফর রহমান (টিউবওয়েল) ১১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দি সাবেক ইউপি সদস্য ওমেদ আলীর ছেলে ফারুক হোসেন (মোরগ) ১০৪৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। উল্লেখ্য উক্ত ওয়ার্ডে মোট ভোটার ছিল ৩৬৯৩। তন্মধ্যে পুরুষ ভোটার ছিল ১৮৭৫ও মহিলা ভোটার ছিল ১৮১৮। ইউপি সদস্য ওমেদ আলীর মৃত্যুতে পদটি শুন্য হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন আটঘরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
