ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর উপজেলার ইংলিশ ভার্সন নজরুল-আফজাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি ও ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে সোনাহারা খেলার মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ফরিদপুর পৌর মেয়র খ. ম. কামরুজ্জামান মাজেদ, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম কদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যন নাছরিন পারভীন মুক্তি, উপজেলা শিক্ষা অফিসার খ. ম জাহাঙ্গীর হোসেন, ইউআরসির ইন্সট্রাক্টর আব্দুল গফুর, ওসি (তদন্ত) তানভীর আহমেদ, প্রেসক্লাবের সম্পাদক মির্জা বাসিত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আলমগীর হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান দুলাল। ক্রীড়া প্রতিযোগিতা শুরুর আগে এ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের এক মনোজ্ঞ কুজকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন ও নাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক অভিভাবক ও মা উপস্থিত ছিলেন। বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
