স্টাফ রিপোর্টার : ১৮৭ বোতল ফেন্সিডিল ও ২টি মোটর সাইকেলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সয়দাবাদ মোড়ের সামনে বগুড়া টু ঢাকাগামী মহাসড়কে শুক্রবার বিকালে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তাদেরকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলো টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার রামাইল গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে শরিফুল ইসলাম জুয়েল মাহমুদ (২৭) ও গোবিন্দপুর টেঘরী গ্রামের আব্দুল কাদেরের ছেলে আবু হানিফ রুবেল (২৯)। র্যাবের প্রেসবিবৃতিতে জানানো হয়, র্যাব-১২, সিরাজগঞ্জ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, ঠাকুরগাঁও হতে ২টি মোটর সাইকেলযোগে ৩ জন ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে সিরাজগঞ্জের দিকে আসছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ মোড়ের সামনে বগুড়া টু ঢাকাগামী মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়। চেকপোষ্ট চলাকালিন উপরোক্ত স্থানে ২টি মোটর সাইকেল আসতে দেখে থামানোর সংকেত দেওয়া হয়। মটর সাইকেল দুটি স্লো হওয়ার সাথে সাথে একজন আসামী সোহেল রানা ওরফে সাব্বির (২৭), পিতা-মৃত ইয়াকুব আলী, সাং-গটিয়া মেছড়া পূর্বপাড়, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ মটর সাইকেল থেকে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ধৃত আসামীদ্বয়ের হেফাজত হতে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ১৮৭ বোতল, ফেন্সিডিল পরিবহন ও ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মটর সাইকেল, ২টি মোবাইল ফোন, নগদ-১৬২০ টাকা জব্দ করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
