এফএনএস স্পোর্টস: কিছু দিন আগে শেখ রাসেল ৪১তম জাতীয় জুনিয়র (অনুর্ধ্ব-২০) দাবায় চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় চলে আসেন ক্যান্ডিডেড মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। বিশ্ব দাবা সংস্থা ফিদে এবার বড় সুযোগ করে দিচ্ছে তাকে। ফিদের আয়োজনে স্পেনে উচ্চতর প্রশিক্ষণে দেশের উঠতি প্রতিভা সাকলাইনকে বাছাই করা হয়েছে। স্পেনের মেনরকা আইল্যান্ডে প্রশিক্ষণটি চলবে ২৭ মার্চ থেকে ২ এপ্রিল। সব খরচ ফিদে বহন করবে। প্রশিক্ষণ দেবেন গ্র্যান্ডমাস্টার জুডিথ পোলগার এবং গ্র্যান্ডমাস্টার আর্থার ইউসুপোভ। দুইজনই এক সময় বিশ্বের শীর্ষ ৫ জনের মধ্যে অন্যতম ছিলেন। সাকলাইন এমন সুযোগ পেয়ে আনন্দিত। সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটা আমার জন্য বড় সুযোগ। সেখানে ভালো কিছু শিখতে পারবো, যা আমার ক্যারিয়ারে কাজে লাগবে।’ সাকলাইন শুধু প্রশিক্ষণ নয় সেখানে ভালোমানের একটি টুর্নামেন্টও খেলবেন। সাকলাইনের সঙ্গে অভিভাবক হয়ে যাচ্ছেন আরেক দাবাড়ু আবু সুফিয়ান শাকিলও। শাকিল বলেছেন, ‘স্পেনের এই প্রশিক্ষণ ক্যাম্পে সারা বিশ্ব থেকে ১২ জনকে বাছাই করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে শুধু সাকলাইন রয়েছে। এটা অনেক বড় সুযোগ ওর জন্য। সাধারণত বিশ্বে যারা নতুনদের মধ্যে ভালো করে তাদেরই এমন সুযোগ দেওয়া হয়। ফিদে নিজেই যাচাই বাচাই করে থাকে। আমাদের এখান থেকে কোনও আবেদন করতে হয়নি।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
