নিজস্ব প্রতিনিধি : পাবনা কলেজ, পাবনার একদল শিক্ষক দ্বারা গঠিত সৌখিন হাঁটার দল “এসো হাঁটি” এর উদ্যোগে গত শনিবার পাবনা কলেজ হতে পায়ে হেঁটে কুষ্টিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর এর কুঠিবাড়ি এবং সেখান থেকে আবার পায়ে হেঁটে লালন শাহ্ এর মাজার পরিভ্রমনে করেছেন। পায়ে হেঁটে ভ্রমণ করি, কদমে কদমে প্রকৃতি দেখি “এসো হাঁটি” এর এবারের ভ্রমণ চতুর্থ পদব্রজ আয়োজন। এবারের আয়োজনে বাড়তি চমক হিসেবে সংযোজন “কম খাব, কম লাভ করব, রমজানের রহমত নেব” শ্লোগান। হাসি আনন্দে উপভোগ উপলব্ধিতে আর মানুষকে সচেতন করতে পায়ে হেঁটে দীর্ঘ প্রায় ২৬ কিলোমিটার পথ পাড়ি দেয় এই দল। পথের দু’ধারে, ঘাটে, নদীতে, কুঠিবাড়ির দর্শনার্থীদের মাঝে কিংবা লালন শাহ্ এর বাউল দলে এই শ্লোগানের মর্মার্থ বোঝাতে সচেষ্ট ছিলেন সকলে। উপাধ্যক্ষ রাশেদ হোসেন ফারুক এবং মোহাম্মদ আলী জিন্নাহ্ এর নেতৃত্বে এ দলে ছিলেন সর্ব-সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, কিসমত আলী, ডঃ আলমগীর হোসেন, শফিকুল ইসলাম, আবু সাঈদ, আবুল কালাম আজাদ, মোজাম্মেল হক এবং প্রভাষক আবু সাঈদ মনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
