স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রোটারিয়ান প্রভাষ চন্দ্র ভদ্রকে সভাপতি এবং বিশ^জিৎ কুমার ঘোষকে সাধারণ সম্পাদক হিসেবে সকলের সর্বসম্মতিক্রমে নির্বাচিত ঘোষনা করা হয়। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন। উদ্বোধন শেষে ডলি রানী সরকারের গীতা পাঠের মধ্য দিয়ে সম্মেলনের অনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজয় কুমার দাস। প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। অধ্যাপক কোমল চন্দ্র দাস এর পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, লতিফ গ্রুপের চেয়্যারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ^াস, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. শ্যামল কুমার রায়, অঙ্কুর জিত সাহা নব, সাংগঠনিক সম্পাদক রমেণ মন্ডল, সদস্য হিরোক গুণ, সদস্য প্রভাস চন্দ্র ভদ্র, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক বিজয় ভুষন রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক বিনয় জ্যোতি কুন্ডু, প্রদীপ কুমার সাহাসহ নেতৃবৃন্দ। সম্মেলনের দ্বিতীয় পর্বে সকলের সর্বসম্মতি ক্রমে রোটারিয়ান প্রভাষ চন্দ্র ভদ্র সভাপতি এবং বিশ^জিৎ কুমার ঘোষ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে জেলার সকল উপজেলা থেকে সনাতন ধর্মাবলম্বির আগমনে জেলা শিল্পকলা একাডেমী কানায় কানায় পরিপুর্ণ হয়ে উঠেন।
সম্মেলনে বক্তারা শান্তি, ঐক্য এবং উন্নয়নে অবিচল থাকার আহবান জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
