ক্রীড়া প্রতিবেদক : প্রাইম ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও পাবনা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা’২০২৩-২৪ এর পাবনা জেলার উদ্ভোধনী খেলায় রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ ৯৬ রানে পাবনা জেলা স্কুল কে পরাজিত করেছে। সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে গতকাল অনুষ্ঠিত নির্ধারিত ৫০ ওভারের এ খেলায় পাবনা জেলা স্কুল টসে জয়লাভ করে প্রথমে রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ কে ব্যাট করতে পাঠালে তারা ব্যাট করতে নেমে ৪৪.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রোহান ইসলাম ১ টি ৪ ও ৩ টি ৬ এর সাহায্যে ১৬ বলে ৩৪, শাহেদ মোল্লা ২৯, রিফাত আহমেদ ২৮, রায়হান মোল্লা ১৭, আরাফাত ইসলাম নীল ১৩ ও তন্ময় চৌধুরী ১৩ রান সংগ্রহ করে এবং অতিরিক্ত থেকে আসে ৪৭ রান। পাবনা জেলা স্কুল এর পক্ষে মোফাইদুল মাহি ৫৩ রানে ৪ টি, আরাফাত খান ও সাকিব রহমান যথাক্রমে ১৪ ও ৪৫ রানে ২ টি করে এবং মিনহাজুল ইসলাম ২২ রানে ১ টি উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে পাবনা জেলা স্কুল ৩২.৫ ওভারে সবকটি উইকেটে ১০৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে আরাফাত খান ২৭, আরাফী আজম ১৩, আরাফাত অঙ্গন ১২জায়েদ মল্লিক ১১ ও তাহমিদ হাসান ১০ অপঃ রান সংগ্রহ করে এবং অতিরিক্ত থেকে আসে ২০ রান। রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ এর পক্ষে তন্ময় চৌধুরী ২৪ রানে ৫ টি, এবং রায়হান মোল্লা, রিফাত আহমেদ, মিরাজ হোসেন ও রামিম রহমান যথাক্রমে ২, ৩, ১১ ও ১৪ রানে ১টি করে উইকেট লাভ করে। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন দীপংকর সরকার জিতু ও কামরুজ্জামান সুজন,স্কোরার মোঃ রাইসুল ইসলাম রিজন,স্কোরবোর্ড আল ইসলাম। সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্ভোধন করেন প্রাইম ব্যাংক লিমিটেড,পাবনা শাখার ব্যবস্থাপক ও ফাষ্ট এ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট আবু হেনা মোঃ মোস্তফা কামাল, অন্যান্যদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস মুস্তাকিম সবুজ, সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক, কোষাধ্যক্ষ খন্দকার ইদ্রিস আলী, কার্যকরী সদস্য মাহবুবুর রহমান বাচ্চু ও মাসুদ রানা, জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন এর সভাপতি গৌতম কুমার সরকার গোরা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সদস্য শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। মোট ৪ টি স্কুল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, বাকী ২ টি স্কুল পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ ও জাগির হোসেন একাডেমী। পরবর্তী খেলাঃ ৭ মার্চ সকাল ৯ টা ঃ পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ বনাম জাগির হোসেন একাডেমী।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
