স্টাফ রিপোর্টার : জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পাবনা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও পাবনা -৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফসহ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ অংশ নেন। সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর মাঝে জেলা আওয়ামী লীগের সর্বসম্মতিক্রমে বেড়া উপজেলা আওয়ামী লীগের কমিটিতে আসিফ শামস রঞ্জনকে সভাপতি ও আব্দুর রশিদ দুলালকে সাধারণ সম্পাদক মনোনীত করে অনুমোদন করা হয়। ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। আসন্ন উপােজলা নিবার্চনকে কেন্দ্র করে একটি শক্তিশালী সেল গঠন করার সিদ্ধান্ত ও এই সেল এ সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ন সাধারন সম্পাদক ও সাংগঠনিক নিয়ে কমিটি করতে হবে। দলীয় ভাবে কোন ইফতার পার্টি হবে না। সব উপজেলা কমিটি কোন প্রকার সাংগঠনিক কর্মকান্ড করতে পারবেন না, আর বিশৃংখলা করতে পারবে না। ৭ ও ১৭ মার্চ সকাল সাড়ে সাতটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং ২৬ মার্চ বারোটা এক মিনিটে দুর্জয় পাবনায় শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
