সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্য বিষয়কে তুলে ধরে সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও গতকাল শনিবার জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ওইদিন সকাল ১১টায় উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল কালাম ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। এর আগে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণে বের হওয়া এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
