সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের ভিক্ষুকরা দুই টাকার কয়েন নিতে রীতিমতো অনীহা প্রকাশ করছে। সরকার দুই টাকার কয়েন অচল ঘোষণা না করলেও ভিক্ষুকরা তা না নেওয়ায় এলাকার সাধারণ লোকজন বিপাকে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন সুজানগর পৌর বাজারসহ উপজেলার বিভিন্ন বাসা-বাড়িতে ভিক্ষা নিতে প্রচুর পরিমাণে ভিক্ষুক আসেন। কিন্তু ওই সকল ভিক্ষুকরা দুই টাকার কয়েন ভিক্ষা না নিয়ে পাঁচ টাকার কয়েন অথবা কাগজের পাঁচ টাকা ভিক্ষা চান। এ ক্ষেত্রে কেউ কাগজের পাঁচ টাকা বা পাঁচ টাকার কয়েন না দিলে ভিক্ষুকরা ভিক্ষা নিতে অনীহা প্রকাশ করেন। এতে বিশেষ করে সাধারণ লোকজনের ভিক্ষা দেওয়া নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। রাবেয়া বেগম নামে একজন ভিক্ষুক বলেন, বর্তমান বাজারে দুই টাকা মূল্যের তেমন কোন পণ্য পাওয়া যায়না। তাছাড়া হাট-বাজারের ব্যবসায়ীরা দুই টাকার কয়েন নেন না। সে কারণে আমরা দুই টাকার কয়েন ভিক্ষা নিতে চাইনা। তবে পৌর বাজারের ব্যবসায়ীরা বলেন ভিক্ষুকদের কথা সঠিক নয়। সরকার যেহেতু দুই টাকার কয়েন অচল ঘোষণা করেন নাই সেহেতু আমরা দুই টাকার কয়েন নিয়ে মালামাল বেচাকেনা করি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
