মাসুদ রানা : চতুর্থ কাব ক্যাম্পুরীর উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম। উপজেলা স্কাউটস আয়োজিত কাব ক্যাম্পুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, কয়রাবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য দেন স্কাউট সম্পাদক ইয়াছিন আলী। অনুষ্ঠান উপস্থাপনা করেন মোঃ ফারুক হোসেন। উপজেলার ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
