আটঘরিয়া প্রতিনিধি : উপজেলার একদন্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসমাইল সরদারকে দন্ডবিধির ৪২০ ও ৪০৯ ধারার অভিযোগের দায় হতে বিজ্ঞ আদালত অব্যাহতি প্রদান করেছেন। নথি সুত্রে জানা গেছে, মোকদ্দমাটি তদন্তাধীন থাকা অবস্থায় উপজেলা নির্বাহী আটঘরিয়া গত ১১-০৮-২০১৯ ইং তারিখে গোডাউনটি সীলগালা করে ৩ নং ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম এবং সচিব জিএম দস্তাগিরের জিম্মায় গোডাউনটি প্রদান করেন। আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালত চুড়ান্ত রিপোর্ট গ্রহণ করে আসামিকে অব্যাহতি প্রদান করেন। আসামি ইসমাইল সরদারের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় সার্বিক বিবেচনায় আসামি দরখাস্তকারি ইসমাইল সরদার এর পক্ষে দাখিলী সিলগালাকৃত গোডাউন বুধবার বিকালে খুলে দেয়া হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, বর্তমান ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল, ইউপি সদস্যবৃন্দ, এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
