স্টাফ রিপোর্টার : শতবছরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান বনমালী শিল্পকলা কেন্দ্রের বার্ষিক সাধারণ সভা গতকাল বিকালে কেন্দ্রের মিলনায়তনে প্রতিষ্ঠানের কার্য নির্বাহী পরিষদের জ্যেষ্ঠ সদস্য ডা. মনোয়ার উল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই প্রয়াত সদস্যদের জন্য শোক প্রস্তাব পাঠ ও তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে বার্ষিক প্রতিবেদন পেশ করেন প্রতিষ্ঠানের সাধারন স¤পাদক অধ্যাপক ড. মো: হাবিবুল্লাহ এবং আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থ স¤পাদক মোসাদ্দেক আলী খান খসরু। সভায় বক্তব্য দেন রবিউল ইসলাম চৌবে ডাবলু, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, আব্দুল হান্নান, প্রলয় চাকী, অ্যাড. মোশফেকা জাহান কনিকা, মলয় চাকী, আশরাফ হোসেন রবি, ছিফাত রহমান সনম, মাহবুব আলম লিটন, এস এম আলম, মারুফুর রহমান প্রমূখ। সভায় বনমালী শিল্পকলা কেন্দ্রের আজীবন সদস্যবৃন্দ ও সাধারন সদস্যবৃন্দ অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
