স্টাফ রিপোর্টার : অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে মাসব্যাপী বইমেলার আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। ঢাকার বইমেলা দুদিন বাড়ানোর কারনে স্থানীয় বইপ্রেমী ও সাংস্কৃতিক কর্মীদের প্রত্যাশার প্রতি সাড়া দিয়ে গতকালও দিনভর বইমেলা অনুষ্ঠিত হয়। সকাল দশটা থেকে রাত দশটা অবধি অসংখ্য মানুষের পদচারনা ছিলো মেলা চত্বরে। ষ্টল মালিকেরা জানান গতকালও বেশ বিক্রি হয়েছে বই। শুক্রবার ছুটির দিন হওয়ায় বিকাল থেকে রাত অবধি মেলাচত্বরে উপচেপড়া ভীড় ছিলো মানুষের। গতকাল বিকালে নৃত্য প্রশিক্ষক নাঈম আহমেদের পরিচালনায় দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশন করে নৃত্যাঞ্চলের শিল্পীরা। এরপরে অনুষ্ঠিত হয় কবিতা পাঠের আসর। কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার সরোয়ার খান মিলন, ছিফাত রহমান সনম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাইফুল কামাল, ভাস্কর চৌধুরী, রবিউল ইসলাম রনি ও তারেক খান। শেষে বিশিষ্ট বাউল শিল্পী মিন্নুছ বাউলের নেতৃত্বে ও পরিচালনায় বাউল গানের আসর পরিবেশন করে দোগাছীর সৃষ্টি বাউল দলের শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়ন করেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রলয় চাকী ও গণশিল্পী সংস্থার সাবেক সাধারন সম্পাদক বিপ্লব ভৌমিক। অসংখ্য দর্শক অনুষ্ঠান উপভোগ করেন। অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু ও বইমেলা উদযাপন পরিষদের সভাপতি শিবজিত নাগ মাসব্যাপী বইমেলা সুন্দরভাবে সফল হবার জন্য এর সাথে সংশ্লিষ্ট সকলকে ও জেলার সকল শ্রেনীপেশার মানুষকে অভিনন্দন জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
