স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ভেজাল পঁচা বাসি ও রং মিশ্রিত খাবার বিক্রয় না করা, দোকান হোটেলের সামনে খোলা জায়গায় রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে পশরা সাজিয়ে বাহারী রকম ইফতার সামগ্রী বিক্রি না করার জন্য হোটেল এন্ড রেস্টুরেন্টের খাবার প্রস্তুতকারী ও হোটেল মালিক ব্যবসায়ীদের সঙ্গে সাংবাদিক, গোয়েন্দা শাখা, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চেম্বার মিলনায়তনে চেম্বার সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিতে অনুষ্ঠিত সভায় পবিত্র রমজান মাসে সকলকে অধিকতর দায়িত্বের সাথে ব্যবসা পরিচালনা করবার আহবান জানানো হয়। রাস্তার পাশে খোলা জায়গায় খাদ্যপণ্য বিক্রি, ভেজাল ও বাসি খাবার যেনো না বিক্রি করা হয়, আগের দিনের তেল পরের দিনে মিশিয়ে খাবার তৈরিসহ জনস্বাস্থ্য বিঘ্নিত না হয় ও জনভোগান্তি যেনো না সৃষ্টি হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। পবিত্র রমজান মাসে ব্যবসার পাশাপাশি সাধারন রোজদার ভোক্তাদের সন্তুষ্টি অর্জণ করতে হবে। অধিক মুনাফার চিন্তা করতে গিয়ে আমরা যেনো নিজেদের মৌলিক অবস্থান ও সুনামের কথা ভুলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। রমজানে প্রতিনিয়ত এসব বিষয় সংশ্লিষ্ট সকল প্রশাসন নজরদারি ও তদারকি করবে। চেম্বারের পক্ষ থেকে সকল ব্যবসায়ীদের কাছে পবিত্র রমজান মাসে জনমানসের তথা ভোক্তাদের সন্তুষ্টি অর্জণ করে সুনামের ধারা অব্যাহত রাখার জন্য বীনিতভাবে অনুরোধ জানানো হয়। সভায় বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজির, এনএসআই সহকারী পরিচালক লুৎফুল কবির, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, চেম্বার এর পরিচালক আলহাজ শফিকুল ইসলাম খান, রুহুল আমিন বিশ^াস রানা, উত্তম কুমার কুন্ডু, মাসুদুর রহমান মিন্টু, ক্যাবের সাধারণ স¤পাদক এস এম মাহবুব আলম, ৭১ টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল, অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, দৈনিক বিবৃতির নির্বাহী স¤পাদক কাজী মাহমুদ মোর্শেদ বাবলাসহ হোটেল মালিক ও ব্যবসায়ীবৃন্দ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
