সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনা-সুজানগর প্রধান সড়কের অধিকাংশ জায়গা দিনের পর দিন ব্যবসায়ীদের দখলে চলে যাচ্ছে। এতে সড়কটি দিয়ে যানবাহন এবং জনসাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে।
সরেজমিন খোঁজ-খবর নিয়ে দেখা যায়, সড়ক ও জনপথ বিভাগের ওই সড়কের দু’পাশে সুজানগর পৌর বাজার, দুবলিয়া বাজার, শ্রীপুর বাজার এবং হাজিরহাটসহ ৬/৭টি হাট-বাজার রয়েছে। বাজারের কতিপয় ব্যবসায়ীরা দিনের পর দিন জনগুরুত্বপূর্ণ ওই সড়ক দখল করে অবাধে ব্যবসা-বাণিজ্য করছেন। ফলে সড়কটি দিয়ে বাস, ট্রাক এবং অন্যান্য যানবাহনসহ জনসাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে। সুজানগর পৌরসভার বাসিন্দা আব্দুল জব্বার বলেন ওই সকল হাট-বাজারে সরকারি জায়গার সঙ্কট। যেটুকু সরকারি জায়গা রয়েছে সেটুকুও অপরিকল্পিত দোকানপাটে ঠাসা। আর এ সুযোগে অসাধু হাটবাজার ইজারাদারা ওই সকল ব্যবসায়ীদের কাছ থেকে ইচ্ছামতো টাকা-পয়সা নিয়ে সরকারি জনগুরুত্বপূর্ণ ওই সকল সড়কের ওপর ব্যবসা-বাণিজ্য করার সুযোগ করে দেন। সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই বলেন অবৈধভাবে ওই সকল সড়ক দখল করে ব্যবসা-বাণিজ্য করার কারণে প্রায়ই সড়কে যানজট সৃষ্টি হয়। এ সময় দুর্ভোগ পোহাতে হয় যানবাহনের যাত্রীদের পাশাপাশি ওই সকল বাজারে আগত জনসাধারণের। সেই সঙ্গে সড়ক দখল করে ব্যবসা-বাণিজ্য করার কারণে বিশেষ করে সুজানগর পৌর শহরের প্রধান সড়ক দিয়ে চলাচল করা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সীমাহীন দর্ভোগ পোহাতে হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার বলেন জনগণের চলাচলের সড়ক দখল করে ব্যবসা-বাণিজ্য চলতে পারেনা। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
