স্টাফ রিপোর্টার : ১৩৪ বছরের ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে মাসব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় বইমেলা মঞ্চে অনুষ্ঠিত হয়। নয়নাভিরাম নৃত্যে আর শ্রোতামুগ্ধ সঙ্গীতের সুরে শেষ হয় জেলাবাসীর প্রাণের বইমেলা। বিকালে বইমেলা উপলক্ষে আয়োজিত নানা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বইমেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর মহাসচিব আব্দুল মতীন খান, সদস্য ডা. রামদুলাল ভৌমিক, সদস্য কৃষিবিদ জাফর সাদেকসহ পরিষদের সদস্যবৃন্দ। এ সময় বইমেলা সফল করতে নানাভাবে সহযোগিতা করবার জন্য এর সাথে সংশ্লিষ্টদেরকে শুভেচ্ছা উপহার হিসেবে বই তুলে দেন আয়োজকেরা। সন্ধ্যায় অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর মহাসচিব আব্দুল মতীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সাইফুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান ও সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার। শুভেচ্ছা বক্তব্য দেন বইমেলা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ। বক্তারা বলেন, ঢাকার বাইরে একমাত্র পাবনাতেই মাসব্যাপী বইমেলার আয়োজন করা হয়, যা আমাদের সকলের জন্যই অত্যন্ত গৌরবের বিষয়। নিজেকে সমৃদ্ধ করতে বই পড়তে হবে, আগামী প্রজন্মকে আলোকিত করে গড়ে তুলতে তাদের মাঝে পাঠ্যাভাস সৃষ্টি করতে হবে। সামাজিক অবক্ষয় থেকে মানুষকে মুক্ত রাখতে পারে বই পড়ার অভ্যাস। বইমেলার মাধ্যমে একই চত্বরে অসংখ্য বইয়ের সাথে পরিচিত হওয়া যায়। পাঠক তার পছন্দের জায়গা থেকে সুযোগ পান বই সংগ্রহ করার। অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর মতো একটা সমৃদ্ধ লাইব্রেরী রয়েছে এখানে এটা একটা বড় প্রাপ্তি সকলের জন্য। শিক্ষার্থীদেরকে লাইব্রেরীমূখী হতে হবে। অভিভাবকদেরকে এ বিষয়ে অধিক যত্নবান হতে হবে। আলোচনা সভায় মাসব্যাপী বইমেলা সফল করতে তুলতে সকলের সহযোগিতার কথা উল্লেখ করে সকলের প্রতি বইমেলা উদযাপন পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আলোচনা সভা পরিচালনা করেন অ্যাড. মোশফেকা জাহান কনিকা ও ড. মোহাম্মদ হাবিবুল্লাহ। সাংস্কৃতিক পর্বে নৃত্য প্রশিক্ষক আফরোজা সুলতানা ঝড়ার পরিচালনায় নয়নাভিরাম শৈল্পিক নৃত্য পরিবেশন করে বনমালী শিল্পকলা কেন্দ্রের নৃত্য বিভাগের শিক্ষার্থীরা। তারা ফুলের পাপড়ি ছিটিয়ে অতিথিবৃন্দ ও দর্শক সাড়িতে থাকা সুধীজনদেরকে অভিনন্দিত করে। এছাড়াও মুন্তাকিম ইব্রাহিম তন্ময়ের পরিচালনায় দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশন করে গন্তব্যের শিল্পীরা। বইমেলা উদযাপন পরিষদের সদস্য ও পরিষদের সাংস্কৃতিক কমিটির আহবায়ক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রলয় চাকীর পরিচালনা ও নির্দেশনায় মুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেন বইমেলা উদযাপন পরিষদের শিল্পীবৃন্দ। বইমেলার সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অসংখ্য মানুষ। এদিকে ষ্টলমালিকেরা জানান শেষদিনেও বই ভালো বিক্রি হয়েছে বইমেলায়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
