সুজানগর প্রতিনিধি : ৩ মাসের অন্তঃসত্বা এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি উপজেলার আমিনপুর থানাধীন সাগরকান্দি ইউনিয়নের চরকেষ্টপুর গ্রামে ওই ঘটনা ঘটে। সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী জানান, ঐদিন সকালে ওই গৃহবধূর স্বামী চরকেষ্টপুর গ্রামের একটি ওয়াজ মাহফিলে ডেকোরেশনের কাজে যান। কিন্তু অনেক রাত হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেন না। এক পর্যায়ে গৃহবধূ তার স্বামীর খোঁজে ওই ওয়াজ মাহফিলে যান। রাত ১২টার দিকে স্বামী- স্ত্রী উভয়ে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একই গ্রামের সেলিম প্রামাণিক (২৩), রাজীব সরদার (২১), রুহুল মন্ডল (২৬), লালন সরদার (২০) ও সিরাজুল ইসলাম (২৩) গৃহবধূর স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে পাশর্^বর্তী একটি ভুট্টার মাঠে নিয়ে গিয়ে জোরপূর্বক গণধর্ষণ করে। পরে এলাকাবাসী টের পেয়ে ধর্ষিতা গৃহবধূ ও তার স্বামীকে উদ্ধার করে। ধর্ষিতা গৃহবধূকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তবে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে বলে ধর্ষিতার স্বামী জানান। এব্যাপারে আমিনপুর থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। তবে থানা পুলিশ আসামীদেরকে গ্রেফতার করতে পারেনি। থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, ঘটনার পরপরই আসামীরা গা ঢাকা দিয়েছে। তবে পুলিশ আসামীদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
