স্টাফ রিপোর্টার : ৫২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল । এ সময় একটি ট্রাক জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম এর দিকনির্দেশনায় গতকাল দুপুরে র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার ভদ্রঘাট এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে উল্লেখিত পরিমান গাঁজাসহ গ্রেফতার করা হয় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার হারুয়াবাড়ির মৃত নূর মোহাম্মদের ছেলে আশরাফ আলী (৫০) ও ঝিনাইদহ জেলার শেলকুপা থানার উলোবাড়িয়া গ্রামের মৃত আমজাদ বিশ^াসের ছেলে উজ্জল হোসেন (৩৩) কে। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
