ক্রীড়া প্রতিবেদক : এক্স-ক্রিকেটার্স এসোসিয়েশন পাবনা ( ঈঅচ ) এর সার্বিক ব্যবস্থাপানায় ও মরহুম আসাদ এর পরিবারের পৃষ্ঠপোষকতায় ৩য় আসাদ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট’২০২৪ এর দিনের একমাত্র খেলায় কুঠিপাড়া ইয়াং বয়েজ ক্লাব ৫ রানে মোহামেডান স্পোর্টিং ক্লাব কে পরাজিত করেছে। সরকারী এডওয়ার্ড কলেজ মাঠে গতকাল অনুষ্ঠিত ক গ্রুপের নির্ধারিত ২০ ওভারের খেলায় কুঠিপাড়া ইয়াং বয়েজ ক্লাব টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে। দলের পক্ষে হেলাল ২৮ ও আহাদ ১৮ রান সংগ্রহ করে এবং অতিরিক্ত থেকে আসে ২২ রান। মোহামেডান স্পোর্টিং ক্লাব এর পক্ষে আরাফাত ১৩ রানে ৪ টি এবং নাহিদ ও জিদান যথাক্রমে ১০ ও ২৪ রানে ১টি করে উইকেট লাভ করে। জবাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে আরাফাত ৪৪, ও জাকারিয়া ১৫ রান সংগ্রহ করে এবং অতিরিক্ত থেকে আসে ১০ রান। কুঠিপাড়া ইয়াং বয়েজ ক্লাব এর পক্ষে শিহাব বিশ্বাস ১৩ রানে ৩ টি, সৌরভ ও পিয়াস যথাক্রমে ১৪ ও ২৫ রানে ২ টি করে এবং হেলাল ১৮ রানে ১ টি উইকেট লাভ করে। মোহামেডান স্পোর্টিং ক্লাব এর আরাফাত অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যান অফ দি ম্যাচ মনোনীত হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন তরুণ কুমার দাস মদন ও মোঃ রিসালত আলী রাসু , স্কোরার রাইসুল ইসলাম রিজন ও স্কোরবোর্ড মোঃ পিয়াস। আজকের খেলা ঃ ১ম সেমিফাইনাল ঃ সকাল ৯ টা ১৫ মিনিট ঃ পাবনা স্পোর্টস একাডেমী বনাম পাবনা রাইজিং ক্লাব। ২য় সেমিফাইনাল ঃ দুপুর ১ টা ৪৫ মিনিট ঃ ত্রি-রত্ন ক্লাব বনাম সংগ্রাম। আগামী ১ মার্চ বেলা ১১ টা ৩০ মিনিট থেকে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
