স্টাফ রিপোর্টার : মাসব্যাপী প্রাণের বইমেলা শেষ হচ্ছে আজ। ১৩৪ বছরের ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত মাসব্যাপী এ বইমেলার সমাপনী অনুষ্ঠান ও একইসাথে অনুষ্ঠিত হবে সপ্তাহব্যাপী পুস্তক প্রদশর্নীরও সমাপনী। বিকাল চারটেয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ছয়টায় সমাপনী অনুষ্ঠান এবং সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুনসী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান। অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু ও বইমেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিত নাগ সকলকে বইমেলার সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
