ক্রীড়া প্রতিবিদক : এক্স-ক্রিকেটার্স এসোসিয়েশন পাবনা (ঈঅচ) এর সার্বিক ব্যবস্থাপানায় ও মরহুম আসাদ এর পরিবারের পৃষ্ঠপোষকতায় ৩য় আসাদ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট’২০২৪ এর দিনের ১ম খেলায় সংগ্রাম ১০ উইকেটে রুপম মেমোরিয়াল ক্লাব কে পরাজিত করেছে। সরকারী এডওয়ার্ড কলেজ মাঠে গতকাল অনুষ্ঠিত খ গ্রুপের নির্ধারিত ২০ ওভারের খেলায় রুপম মেমোরিয়াল ক্লাব টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ১২.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সেলিম ১৫ ও লিংকন ১৪ রান সংগ্রহ করে এবং অতিরিক্ত থেকে আসে ১০ রান। সংগ্রাম এর পক্ষে কলিন্স ১৭ রানে ৪ টি , আয়ান ও তৌহিদ যথাক্রমে ১১ ও ৩১ রানে ২টি এবং রফিক ও সাগর যথাক্রমে ৮ ও ১০ রানে ১টি করে উইকেট লাভ করে। জবাবে সংগ্রাম ব্যাট করতে নেমে ১০ ওভারে কোন উইকেট না হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে কাওসার ৪৩ অপঃ ও রফিক ৩৭ অপঃ রান সংগ্রহ করে। সংগ্রাম এর কলিন্স ম্যান অফ দি ম্যাচ মনোনীত হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম ও রিসালত আলী রাসু , স্কোরার রাইসুল ইসলাম রিজন ও স্কোরবোর্ড মোঃ তৌসিফ। প্রতিযোগিতায় সংগ্রাম এর উপর্যুপরি ৩য় জয় এবং রুপম মেমোরিয়াল ক্লাব এর ৩ খেলায় দ্বিতীয় পরাজয়। এই জয়ের ফলে সংগ্রাম খ গ্রপ চ্যাম্পিয়ন হিসাবে সেমিফাইনালে উন্নীত হলো, আগামী ২৯ ফেব্রুয়ারী তারা ঘ গ্রুপ চ্যাম্পিয়ন ত্রি-রত্ন ক্লাব বিরুদ্ধে ২য় সেমিফাইনাল খেলবে। দিনের ২য় খেলায় ত্রি-রত্ন ক্লাব ৮৭ রানে তুফান স্মৃতি সংঘ কে পরাজিত করেছে। সরকারী এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ঘ গ্রুপের নির্ধারিত ২০ ওভারের খেলায় তুফান স্মৃতি সংঘ টসে জয়লাভ করে প্রথমে ত্রি-রত্ন ক্লাব কে ব্যাট করতে পাঠালে তারা ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমরান ৭৯, রেদোয়ান ৫০, রনি ১১ ও সেজান ১০ রান সংগ্রহ করে এবং অতিরিক্ত থেকে আসে ৩৩ রান। তুফান স্মৃতি সংঘ এর পক্ষে রতন ১৫ রানে ৩ টি , মৌন ৩৭ রানে ২ টি এবং রাজা ও বাবু যথাক্রমে ২০ ও ৩৪ রানে ১ টি করে উইকেট লাভ করে। জবাবে তুফান স্মৃতি সংঘ ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাজীব ৪০ ও মিথুন ১৫ রান সংগ্রহ করে । ত্রি-রত্ন ক্লাব এর সাইফ ১৪ রানে ৪ টি , বাবু ১৫ রানে ৩ টি এবং আশিক ও রেদোয়ান যথাক্রমে ১ ও ২৩ রানে ১ টি করে উইকেট লাভ করে। ত্রি-রত্ন ক্লাব এর সাইফ ম্যান অফ দি ম্যাচ মনোনীত হয় । খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন শেখ সাদী ও রফিকুল ইসলাম নয়ন, স্কোরার রাইসুল ইসলাম রিজন ও স্কোরবোর্ড মোঃ তৌসিফ। প্রতিযোগিতায় ত্রি-রত্ন ক্লাব এর উপর্যুপরি ৩য় জয় এবং তুফান স্মৃতি সংঘ এর ৩ খেলায় দ্বিতীয় পরাজয়। এই জয়ের ফলে ত্রি-রত্ন ক্লাব খ গ্রপ চ্যাম্পিয়ন হিসাবে সেমিফাইনালে উন্নীত হলো, আগামী ২৯ ফেব্রুয়ারী তারা খ গ্রপ চ্যাম্পিয়ন সংগ্রাম এর বিরুদ্ধে ২য় সেমিফাইনাল খেলবে। ২৯ ফেব্রুয়ারী প্রথম সেমিফাইনাল খেলবে পাবনা স্পোর্টস একাডেমী ও পাবনা রাইজিং ক্লাব। ১ মার্চ প্রতিযোগিতার ফাইনাল খেলা। আজকের খেলা ঃ ১ম খেলা ঃ সকাল ৯ টা ১৫ মিনিট ঃ মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম কুঠিপাড়া ইয়াং বয়েজ ক্লাব।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
