মাসুদ রানা : ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং আটঘরিয়া শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন মুন্সি। ডাচ্ বাংলা ব্যাংকের সকল প্রকার সেবাসমুহ সু-স্পষ্ট ধারনা প্রদান এবং কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ী সঞ্জয় কুমার সেন এর আয়োজনে গতকাল সকালে আটঘরিয়া বাজারে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান টুটুল, এরিয়া ম্যানেজার এজেন্ট ব্যাংকিং ডিভিশন পাবনার মোরশেদ আলম, এরিয়া ম্যানেজার এজেন্ট ব্যাংকিং ডিভিশনের নুর-ই আলম সরকার, মাস্টার এজেন্ট আটঘরিয়ার শফিকুল ইসলাম। সার্বিক পরিচালনায় ছিলেন সেন টেলিকমের ব্যবস্থাপক মিলন হোসেন সেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শামীম আহমেদ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
