স্টাফ রিপোর্টার : আমিনপুর থানার রূপপুর ইউনিয়নের ঘোপশিলেন্দা কবরস্থান মাদ্রাসা সংলগ্ন চত্বরে গিভ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৮ জন চিকিৎসক দিনভর আশেপাশের কয়েকটি গ্রামের প্রায় ৫ শ মানুষকে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান ও পরামর্শ দেন। শুক্রবার অনুষ্ঠিত মানবিক এ কর্মসূচিতে মেডিসিন, ডায়াবেটিক পরীক্ষা, রক্তের গ্রুপ নির্নয়, হেপাটাইটিস বি ভাইরাস পরিক্ষা, নাক, কান, চোখ, বুকের ইসিজি, জন্ডিস পরিক্ষাসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসা সেবা ও পরামর্শ দেন তারা। কর্মসূচির সার্বিক তত্বাবধায়ন করেন গিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হামিদুর রহমান বাবু ও তার স্ত্রী সালমা খানম। আয়োজকেরা জানান, গিভ ফাউন্ডেশন সরাসরি আমেরিকা থেকে পরিচালিত, এটি একটি মানবিক সেবা মূলক ফাউন্ডেশন। গিভ ফাউন্ডেশনের মূল লক্ষ্য, ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা, অসহায় মানুষ কে সহযোগিতা প্রদান, সমাজে মানবিক কাজকর্ম করা, অসহায় বঞ্চিত ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিতে আসা এলাকার মানুষেরা জানান, গিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা ইতোমধ্যেই নানা ধরনের সেবা পেয়েছেন। মানবসেবার পাশাপাশি এলাকার মসজিদ মাদ্রাসার উন্নয়নে কাজ করবার মধ্য দিয়ে তারা সকলের সন্তুষ্টি অর্জনে সামর্থ্য হয়েছেন। এমন উদ্যোগের ধারা অব্যাহত থাকলে অসহায় সাধারন মানুষ উপকৃত হবে বলে মনে করেন তারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
