স্টাফ রিপোর্টার : চাটমোহরের জগতলা গ্রামে এক খ্রিষ্টান পরিবারের বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদ চলাকালে আনন্দে নাচ-গান করছিল শিশু, কিশোর ও তরুণ-তরুণীরা। আকস্মিক সেখানে হাজির হয়ে তাদের সঙ্গে নাচতে শুরু করেন মাদকাসক্ত এক যুবলীগ নেতা। বারণ করায় তিনি ক্ষিপ্ত হয়ে গালিগালাজ এবং সাঙ্গপাঙ্গদের ডেকে এনে হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবাল রাতে বিয়ের বর সনি গমেজের কাকা সুব্রত গমেজ বাদি হয়ে অভিযুক্ত মূলগ্রাম ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি জগতলা গ্রামের নুর সালামের ছেলে রবিউল করিম ও একই গ্রামের ইউনিয়ন আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য আমির হোসেনকে আসামী করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। খ্রিষ্টান পল্লীর পরিবেশ এখন শান্ত রয়েছে। মামলার আসামী যুবলীগের দুই নেতা পলাতক রয়েছে। বিয়ে বাড়ির অনুষ্ঠান চলাকালে যুবলীগ নেতার তান্ডব চালানোর ঘটনার যুবলীগের দুই নেতাকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাটমোহর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায় রবিউল করিম ও আমির হোসেনের বিরুদ্ধে সংগঠন বিরোধী কর্মকান্ডে যুক্ত থাকার অভিযোগে তাদের দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সাজেদুর রহমান মাস্টারের পরামর্শক্রমে তাদেরকে সাময়িক বহিস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। উল্লেখ্য, পাবনার চাটমোহরের একটি খ্রিস্টান পল্লীর একটি বাড়িতে সোমবার বিয়ের অনুষ্ঠানের গায়ে হলুদ চলছিল। আনন্দে নাচ-গান করছিল শিশু, কিশোর ও তরুণ-তরুণীরা। আকস্মিক সেখানে হাজির হয়ে তাদের সঙ্গে নাচতে শুরু করেন মাদকাসক্ত এক যুবলীগ নেতা। বারণ করায় তিনি ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন এবং সাঙ্গপাঙ্গদের ডেকে এনে হামলা চালান। একই সঙ্গে আয়োজকদের নানা হুমকি-ধমকি দেওয়া হয়। পুলিশে খবর দিলে সাময়িক পরিস্থিতি শান্ত হলেও পরে মঙ্গলবার সকালে বর-কনে ধর্মপল্লীতে যাওয়ার সময় তাদের গাড়িতেও হামলা চালায় তারা। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে দুই দফায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জানান, সংগঠন বিরোধী কর্মকান্ডে যুক্ত থাকার অভিযোগে ইতোমধ্যে রবিউল করিম ও আমির হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন জানান, এ ব্যাপারে সুব্রত গমেজ বাদি হয়ে রবিউল ইসলাম ও আমির হোসেনকে আসামি করে মামলা করেছেন। বুধবার বিকেল পর্যন্ত তাদের আটক করা যায়নি। আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিবেশ এখন শান্ত রয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
