স্টাফ রিপোর্টার : অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত বইমেলা মঞ্চে গতকাল সন্ধ্যায় আলোচনায় অংশ নেন ব্যবসায়ী ও ব্যবসায়ীক নেতৃবৃন্দ। তারা তাদের বক্তব্যে কঠোর হুশিযারী দিয়ে বলেছেন, পবিত্র রমজানে ভেজাল খাদ্য বিক্রি ও খাদ্য মজুতকারীদের বিরুদ্ধে অভিযান চলবে। প্রশাসন তাদের জায়গা থেকে দায়িত্ব পালন করবে। সঠিক প্রমান পাওয়া গেলে, কোনো ব্যবসায়ীর অসাধুতার দায়িত্ব ব্যবসাযীক নেতৃবৃন্দ গ্রহন করবে না। ব্যবসায়ীদের ন্যায় সঙ্গত প্রয়োজনে ব্যবসার পাশাপাশি আমরা সাথে আছি। কিন্তু কেউ কোনো ধরনের অন্যায় করলে, মানুষের ভোগান্তির কারন হলে ব্যবসায়ী নয় আমরা ভোক্তার পক্ষে অবস্থান গ্রহন করবো। ব্যবসা করার পাশাপাশি জনকল্যাণে আমাদের দায়িত্ববোধ ও দায়বদ্ধতা রয়েছে। আসুন সকলে মিলে সাধারন মানুষের কল্যানে নিজ নিজ পরিসর থেকে কাজ করে যায়। তারা বলেন, আমরা যতো ব্যস্ততার মাঝেই থাকি না কেনো বই পড়ি, কারন বই না পড়লে নিজেকে আগানোর কোনো রাস্তা নেই। ব্যবসায়ীক অনেক ব্যস্ততা থাকলেও স্ত্রী ও সন্তানদের জন্য আসতে হয় বইমেলায়। এটি এমন এক মেলা যেখানে আসতেই হয় সকলেরই। মাসব্যাপী এমন আয়োজন বর্তমান প্রজন্মকে আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন তারা। আলোচনায় অংশ নেন পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক যথাক্রমে আলহাজ¦ শফিকুল ইসলাম, আলহাজ¦ সাজ্জাদ প্রামানিক বাচ্চু, রুহুল আমিন বিশ^াস রানা, এ বি এম ফজলুর রহমান, উত্তম কুমার কুন্ডু, সাইদুর রশিদ খান পিন্টু, মাসুদুর রহমান মিন্টু, পলাশ কুমার পোদ্দার, ফরিদুল ইসলাম ও চেম্বারের সচিব আব্দুর রাজ্জাক। আলোচনা সভা পরিচালনা করেন ড. মো. হাবিবুল্লাহ ও এ্যাড. মোশফেকা জাহান কনিকা। বিকালে মুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মাহমুদুল হক আলাউদ্দিনের সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত এ অনুষ্ঠান উপভোগ করেন অসংখ্য শিক্ষার্থী, অভিভাবক ও সূধীজন। এছাড়াও নৃত্য প্রশিক্ষক আফরোজা সুলতানা ঝড়ার পরিচালনায় নয়নাভিরাম শৈল্পিক নৃত্যানুষ্ঠান পরিবেশন করে বনমালী শিল্পকলা কেন্দ্রের শিক্ষার্থী শিল্পীরা। চাটমোহরের মুলগ্রামের চিকনাই থিয়েটারের নাট্য শিল্পীরা মঞ্চস্থ করে নাটক ঢিল। আজিজুল হক বাদুল মিয়া রচিত ও বাবুল হোসেনের নির্দেশনায় পরিবেশিত নাটকটি ছিলো দর্শক উপভোগ্য। রাতে আটঘরিয়ার কন্ঠবিকাশ সাংস্কৃতিক একাডেমির শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানটিও মুগ্ধ করে শ্রোতাদের। বিকালের সাংস্কৃতিক পর্বের সমন্বয়কারী ছিলেন প্রলয় চাকি ও বিপ্লব ভৌমিক। মাসব্যাপী বইমেলার আয়োজক প্রতিষ্ঠান অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু ও বইমেলা উদযাপন পরিষদের সভাপতি শিবজিত নাগ সকলকে বইমেলাতে আমন্ত্রণ জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
