স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য সহনীয় রাখা এবং পণ্য মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরী করে মুল্যবৃদ্ধি না করার জন্যে বিসিক মিল মালিক ও বড় বাজারের পাইকারী ব্যবসায়ী, প্রশাসন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ। গতকাল রাতে চেম্বার মিলনায়তনে চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, এনএসআই এর সহকারী পরিচালক এস এম লুৎফুল কবীর, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, চেম্বারের পরিচালক যথাক্রমে রুহুল আমিন বিশ^াস রানা, মাসুদুর রহমান মিন্টু, আবুল এহসান খান রিপন, মোহাম্মদ আলী, জাহিদ হোসেন জামিম, জাহাঙ্গীর হোসেন, উত্তম কুমার কুন্ডু, সাংবাদিক এস এম মাহবুবুল আলম, সাংবাদিক বিপ্লব চৌধুরী, অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলমসহ প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী তার বক্তব্যে বলেন, আপনি নিজের ইচ্ছেমতো দ্রব্যমুল্যের উর্ধ্বগতি করবেন, নকল ও ভেজাল পন্য বিক্রি করবেন, মজুদ করে দাম বাড়ানোর চেষ্টা চালিয়ে জনভোগান্তি বাড়াবেন আর সকলে আপনার পক্ষ নেবে, এমনটি ভাবা নিছক বোকামী। পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। দিনভর রোজা রেখে আপনি ব্যবসায়ীক বেইনসাফী করবেন, মানুষের কষ্ট বাড়াবেন তাতে কোনোই লাভ হবে না। সততা ও পরিচ্ছন্নতা যে কোনো ব্যবসার সফলতার পূর্ব শর্ত। পবিত্র রমজান ঘিরে কোনো ব্যবসায়ীর অন্যায় ও অসাধুতার দায়িত্ব চেম্বার অব কমার্স গ্রহন করবে না। আমার যেমন ব্যবসায়ীদের ন্যায় সঙ্গত সুবিধা অসুবিধার সাথে সম্পৃক্ত রয়েছি, পাশাপাশি মানুষ হিসেবে ভোক্তা সাধারন মানুৃষদের প্রতিও আমাদের সামাজিক দায়িত্ববোধ ও দায়বদ্ধতা রয়েছে। ব্যবসায়ী হলেই অন্যায় করলেও তার পক্ষ নেবো এমন ভাবার অবকাশ নেই। ব্যবসায়ীক সুনাম ধরে রাখতে গ্রাহক তথা ভোক্তার সুন্তুষ্টি গুরুত্বপূর্ণ। ফলে অসাধুতা পরিহার করে সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি। বিশেষ করে পবিত্র রমজান মাসে সকলের দায়িত্ব সুনাম অক্ষুন্ন রেখে যতোটুকু সম্ভব মানুষের খেদমতে শামিল থাকা। তিনি আরো বলেন, কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে অস্বাস্থ্যকর, পচা ও ভেজাল খাবার বিক্রির অভিযোগের প্রমান পাওয়া গেলে প্রশাসন তাদের জায়গা থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। ন্যায়তভাবে সকল মানুষের কল্যাণ নিশ্চিত করবার অভিপ্রায় নিয়ে কাজ করে যাচ্ছে চেম্বার। জনসাধারনের সার্বজনীন উপকারিতা আমাদের কাম্য। সভায় অংশগ্রহনকারী ব্যবসায়ীরা পবিত্র রমজানে ব্যবসাটি যেনো জনকল্যাণের বা মানুষের উপকারিতার সাথে সম্পৃক্ত থাকে সে বিষয়টি অতীব যত্নের সাথে মাথায় রাখবেন বলে তাদের বক্তব্যে উল্লেখ করে চেম্বার নেতৃবৃন্দকে আশ^স্ত করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
