মেধা মননে সুন্দর আগামী এই প্রতিপাদ্য সামনে রেখে পাবনা সদর উপজেলায় গতকাল শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা (ওসাকা) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর যৌর্থ অর্থায়নে পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে দিনব্যাপী ‘মিনি ম্যারাথন ও কৈশোর স্বাস্থ্য মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানে পাবনা সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১১টি স্টল অংশগ্রহণ করে। বিভিন্ন ক্লাবের সদস্যরা স্টলগুলোতে স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা, পোস্টার, দেয়ালিকা, সবজি, ফলমূল ও হাতের বিভিন্ন কাজ প্রদর্শন করে। এছাড়াও মিনি ম্যারাথনে বিভিন্ন ক্লাবের ৬০জন কিশোর ও ৪০জন কিশোরী অংশগ্রহণ করে। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ওসাকা-র সিনিয়র পরিচালক মো. মাজহারুল ইসলাম, অতিথি ছিলেন দৈনিক সিনসার সম্পাদক এস এম মাহবুব আলম, পাবনা সাহিত্য ও বির্তক ক্লাবের সভাপতি, কবি ও গবেষক ড. মনছুর আলম, উত্তরণ পাবনা’র সভাপতি, কবি ও বাচিকশিল্পী আলমগীর কবির হৃদয়, সাংবাদিক ও শিক্ষক আখতারুজ্জামান, মহীয়সী সাহিত্য পাঠচক্র,র অনুষ্ঠান সম্পাদক, কবি শামীমা সীমা, সাহিত্য সম্পাক, কবি ও গল্পকার, মিতুল ইব্রাহীম, পাবনা সরকারি পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ইন্সট্রাক্টর মো. রেজাউল করিম প্রমুখ। পরিশেষে সেরা স্টল ১ম, ২য় ও ৩য়, সেরা দেয়ালিকা ১ম, ২য় ও ৩য় এবং মিনি ম্যারাথনে বিজয়ী কিশোর-কিশোরীদের মাঝে পুরষ্কার প্রদান ও দিনব্যপী মেলা ও ম্যারাথন শেষে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব ছিলেন ওসাকা কৈশোর কর্মসূচি’র উপজেলা প্রোগ্রাম অফিসার, রেহানা সুলতানা শিল্পী। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
